1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মটর ভ্যান চাপায় বৃদ্ধা নিহত, আহত ৩ - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

কোটালীপাড়ায় মটর ভ্যান চাপায় বৃদ্ধা নিহত, আহত ৩

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩১৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মটর ভ্যান চাপায় পিপুলী দাস (৭৫) নামক এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়। নিহত বৃদ্ধা পৌরসভার রাঢ়ীর বিল এলাকার কালিদাসের স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের পৌরভবন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাস্তা পারাপারের সময় ঘাঘর দিক থেকে আসা একটি দ্রুত গতির মটর ভ্যান সড়কের মধ্যে উল্টে গিয়ে চাপা পড়ে গুরুতর আহত হয় ঐ বৃদ্ধা, ভ্যান চালক ও দুই যাত্রীসহ ৪ জন। স্বজনেরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টায় পিপুলী দাসের মৃত্যু হয়।

অবস্থার অবনতি হলে যাত্রী রুমানা বেগম (৩৫) ও ভ্যান চালক মিজানুর খাঁন (৩৮)-কে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক। অপর যাত্রী রোসেনা বেগম (৩৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই মামুন শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- নিহতের ছেলে বলেছে আমাদের কোন অভিযোগ নেই, লাশ সুরাতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION