1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শতাধিক হাঁস পুড়ে ছাই - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ

বাউফলে শতাধিক হাঁস পুড়ে ছাই

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোলেমান আকনের বাড়িতে ০৭,১২,২২ইং তারিখ রোজ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একটি হাঁসের খামারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দু্র্বৃত্তরা। এতে কমপক্ষে ৫শত হাঁস পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫লাখ টাকা।

খামারের মালিক শাহিন আকন জানান, তার বড় ভাই মনির আকনের সাথে তার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তার ধারণা তার বড় ভাই আগুন দিয়ে হাঁসের খামারটি পুড়িয়ে দিয়েছে।

অভিযুক্ত বড় ভাই মনির আকন জানান, তার ভাই শাহিনের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকলেও তিনি খামারে আগুন লাগানোর সাথে জড়িত না। তাকে ফাঁসানোর জন্য তার ভাই পরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছেন।

দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, সোলেমান আকনের ছেলেদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মামলা মোকদ্দমা চলে আসছে। এক ভাই আরেক ভাইকে ফাঁসাতে হয়তো আগুন লাগতে পারে। তিনি ভাইদের মধ্যে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করবেন।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION