1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নানা আয়োজনে গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

নানা আয়োজনে গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালিত

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৪৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ‘সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ নিপাত যাক, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা কর করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে পুরাতন টেলিফোন ভবন সংলগ্ন পূর্বপাড়া থেকে জেলা প্রশাসক অলিউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুবা আরা বেগম গিনি এমপি ।
র‌্যালী শেষ স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউনিট  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।‌
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, আলী আকবর প্রমুখ। গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে  রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায় এবং গাইবান্ধা হানাদার মুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION