1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইটভাটা সম্প্রসারনের জন্য ভরাট করা হচ্ছে নদী! - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

বাউফলে ইটভাটা সম্প্রসারনের জন্য ভরাট করা হচ্ছে নদী!

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ জন পঠিত

কহিনুর, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭ং বগা ইউনিয়নের ধাউরাভাঙ্গা গ্রামে একটি ইট ভাটা সম্প্রসারনের জন্য নদী ভরাট করা হচ্ছে। দিনে দিনে নদী ভরাটের কারনে পটুয়াখালী-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চসহ মালবাহী নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় কয়েকবছর আগে গড়ে তোলা হয় ‘এমবিসি’ নামের একটি ইটেরভাটা। এরপর থেকে ইটেরভাটা সম্প্রসারনের জন্য প্রতিবছর ইট ফেলে লোহালিয়া নদী ভরাট করা হচ্ছে। ধাউরাভাঙ্গা গ্রামের ব্যবসায়ী ফয়সাল আহমেদ বলেন, ইটভাটা কতৃপক্ষ প্রতিনিয়ত ইট ফেলে লোহালিয়া নদী ভরাট করছে।

এতে পটুয়াখালী-ঢাকা রুটের লঞ্চ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়াও এই ইটেরভাটা জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলায় পরিবেশ বিষিয়ে উঠেছে।

ঢাকা-পটুয়াখালী রুটের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১৪ এর সুপারভাইজার আবদুল মালেক বলেন, এমনিতেই নাব্যতা সংকটের পটুয়াখালী-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচলে বিঘ্ন হচ্ছে। এরপর ওই ইটভাটা সম্প্রসারনের কারনে ধাউরাভাঙ্গা চ্যানেলটি হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ইটভাটা সম্প্রসারণ বন্ধ না হলে যে কোন মুহুর্তে চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। আর পটুয়াখালীর সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। একই রুটের এমভি কুয়াকাটা ও এমভি জামাল লঞ্চের একাধিক ষ্টাফ বলেন, ইট ফেলে লোহালিয়া নদী ভরাট বন্ধ করার দাবী করছি।

অবশ্য ওই ইটভাটার কর্ণধার শহিদ মুন্সি বলেন, ইট ফেলে আমি আমার পৈত্রিক জমি নদী ভাঙ্গণের কবল থেকে রক্ষা করছি। এটা অপরাধ নয়। এতে নৌযান চলাচলে কোনো সমস্যা নেই। বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, ইট ফেলে নদী ভরাট করে ভাটা সম্প্রসারনের কোন সুযোগ নেই। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION