1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজধানীতে পুলিশের ব্লক রেইড - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

রাজধানীতে পুলিশের ব্লক রেইড

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪১০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীর গুলশান, তেজগাঁও ও মতিঝিলে অভিযান চালানো হচ্ছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনায় শনিবার রাত থেকে রাজধানীতে ব্লক রেইড শুরু হয়েছে।

তিনি বলেন, শনিবার রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিলে অভিযান পরিচালনা করছে পুলিশ। বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। তাছাড়া রাজধানীর তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।

গত ২৯ নভেম্বর পুলিশ সদর দফতরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে বলা হয়েছিল, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

ঐ আদেশে বলা হয়, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনায় এ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও এ অভিযান পরিচালনা করা হবে।

এ আদেশ অনুযায়ী আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ যেসব স্থানে অপরাধীরা লুকিয়ে থাকতে পারে সেখানে ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান করবে পুলিশ। এছাড়া অন্যান্য স্থানেও অভিযান পরিচালনা করবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION