1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় মাদক ট্রাজেডি মামলা বিক্রেতা রবিন্দ্র নাথের মৃত্যুদন্ড - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাইবান্ধায় মাদক ট্রাজেডি মামলা বিক্রেতা রবিন্দ্র নাথের মৃত্যুদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩২ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় মাদক ট্রাজেডি ও বিষাক্ত মদ্যপানে ১১ জন ছাড়াও শতাধিক ব্যক্তির মৃত্যু ও অনেকেই অন্ধত্ব বরন করার ঘটনা প্রমানিত হওয়ায় মাদক বিক্রেতা রবিন্দ্র নাথ সরকার ওরফে রবির মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১ডিসেম্বর) গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো: আবুল মনসুর মিয়া এই দন্ডাদেশ প্রদান করেন।

মামলার পিপি এ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুর রহমান রিপু বলেন,১৯৯৮ সালের পহেলা বৈশাখ বাংলা নববর্ষের রাতে মদ্যপানে গাইবান্ধায় আমোদ ফুর্তিতে মেতে ওঠেন অনেকেই। তারা সকলেই বরিন্দ্রনাথ সরকারের ষ্টেশন রোডস্থ ন্যাশনাল হোমিও হল থেকে রেকটি ফায়েট স্পীট কিনে নিয়ে সেবন করেন। অতিরিক্ত লাভের আশায় রবিন্দ্র নাথ সরকার দোকানে এবং বাড়িতে মজুত স্পীটে বিষাক্ত মিথানল মিশ্রিত রেকটি ফায়েট স্পীট বিক্রি করেন।

এই বিষাক্ত স্পীট খেয়ে অতিরিক্ত নেশায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ্যদের গাইবান্ধা জেলারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় কাবলু ,ডাবলু,সুমিতারানী ,ললিত রানী ,কান্তি ও মিলন সহ ১১ জনের মৃত্যু হয়। পরে বিভিন্ন স্থানে হাসপাতালে ও গোপনে আরও অন্তত ৭০ জনের মৃত্যু হয়। এছাড়াও বিষাক্ত মদ্যপানে আরও অনেকেই চিরদিনের মতো অন্ধত্ব বরন করে।

এব্যাপারে সুইপার সর্দ্দার মুন্নী বাঁশফোর বাদী হয়ে ১৯৯৮ সালের ১৬ এপ্রিল গাইবান্ধা থানায় মামলা দায়ের করেন । ঘটনার পরপরই মাদক ব্যবসায়ী রবিন্দ্র নাথ বাড়িতে স্ত্রী সন্তান রেখে পালিয়ে যায়।

সিআইডির গাইবান্ধার পরিদর্শক আবেদ আলী তদন্ত শেষে রবিন্দ্রনাথের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে সাক্ষ্য প্রমান শেষে আজ গাইবান্ধায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই মামলার রায় ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION