1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সারাদেশে পুলিশের ‘বিশেষ অভিযান’ ১-১৫ ডিসেম্বর - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

সারাদেশে পুলিশের ‘বিশেষ অভিযান’ ১-১৫ ডিসেম্বর

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৯ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় সারাদেশে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাবে পুলিশ। এ বিষয়ে সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

গত ২৯ নভেম্বর পুলিশ সদর দফতরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও পুলিশ সুপারদের এ অভিযান চালাতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হবে। এছাড়া মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অভিযান পরিচালনা করা হবে।

আদেশ অনুযায়ী- আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীরা লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান চালাবে পুলিশ। এছাড়া অন্যান্য স্থানেও অভিযান চালানো হবে। অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

যদিও পুলিশ সদর দফতর বলছে- এটি বিশেষ কোনো অভিযান নয়। সামনে আসন্ন কয়েকটি দিবসকে কেন্দ্র করে পুলিশের নিয়মমাফিক কার্যক্রম এটি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মঞ্জুর রহমান বলেন, বিশেষ কোনো অভিযান নয়, এটি পুলিশের রুটিন ওয়ার্ক। আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION