1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৫ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এ দাবির কথা বলেন তিনি। ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ড এ সমাবেশের আয়োজন করে।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী শাজাহান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।

বক্তব্য দেন- আগাখান মিন্টু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, মাহবুব উদ্দিন আহমেদ, ওসমান আলী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করার। আমি মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি দাবি জানাবো, ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে যেন ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমরা একটা সময় দেখতাম রাজাকারপ্রধানের গাড়িতে জাতীয় পতাকা উড়ছে। এটা দেখে আমাদের মাথা নিচু হয়ে যেতো। আমাদের অপমান করা হয়েছিল, এমন সময় আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলেন।

মন্ত্রী বলেন, এদেশ বীর মুক্তিযোদ্ধার। যতদিন দেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। আর কেউ যেন আমাদের ইতিহাস বিকৃতি করতে না পারে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন। জয় বাংলা এমন এক স্লোগান, তার প্রকম্পে আতঙ্কিত হয়ে পড়তো পাকিস্তানি হানাদার বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION