1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে বিশ্ব এইডস দিবস পালিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বিরামপুরে বিশ্ব এইডস দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪০৭ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: “সমতার বাংলাদেশ এইডস ও অতিমারি হবে শেষ” প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে ১লা ডিসেম্বর, বৃহস্পতিবার পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স এর সহযোগিতায় এদিন সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‍্যালী ও পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায়ের সভাপতিত্বে এবং আরএমও ডাঃ তাহাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ হাসনাত ইয়াসমিন, বেসরকারী সংস্থা বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম ম‍্যানেজার অসিত চৌকিদার, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা বেগম, সিনিয়র নার্স নূরজাহান প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, এইডস রোগের ভয়াবহতা রুখতে হলে আমাদের সবাইকে এর সুনির্দিষ্ট কারণ জেনে তা প্রতিরোধ করতে হবে এবং এইচআইভি জীবাণু যাতে একজনের থেকে অন‍্যজনের শরীরে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে হবে।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায় বলেন, মূলত যেসব কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করে এইডস রোগের সৃষ্টি হয়, এইডস এর বিস্তার রোধ করতে হলে এসব বিষয়ে সকলকে জানতে ও জানাতে হবে। এইডস প্রতিরোধে তিনি সচেতন সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION