1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আত্রাইয়ের হারানো ২১ দিন পর শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আত্রাইয়ের হারানো ২১ দিন পর শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৩ জন পঠিত
শাহাদুল ইসলাম (বাবু), নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২১ দিন পর নদী থেকে গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে চিঠি ও মোবাইল ফোনে ৬ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয় শিশুর বাবার কাছে।
তথ্য প্রযুক্তির সহায়তায় বুলবুল সোনার (৩০) কে সনাক্ত করে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোর রাতে লাশ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার বুলবুল উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের আব্দুল জলিল সোনারের ছেলে এবং শিশু ইব্রাহিম একই গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দুপুরে শিশু ইব্রাহিম (৬) নিখোঁজ হয়। এর পর অনেক খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে পরের দিন থানায় সাধারণ ডায়েরী করে। এর পর থেকে শিশুর সন্ধানে মাঠে নামে পুলিশ। এরই মধ্যে ৬ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে একটি নতুন সিম ও মোবাইল কিনে বাড়ীর পার্শ্বে বাবুর চা-স্টলের চুলার মধ্যে রেখে আসতে শিশুর বাবার শয়ন ঘরে একটি চিঠি দেয় ঘাতক। এছাড়া দাবিকৃত টাকা রেডি রাখতে বলা হয়। এরপর গত ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে মোবাইল ফোন করে মুক্তিপন দাবি করতে থাকে। এক পর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের মাধ্যমে বুলবুলকে সনাক্ত করে ২৭ নভেম্বর আটক করে। ওই দিনই শিশুর বাবা ইব্রাহিম বাদী হয়ে নারীশিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে থানা পুলিশ বুলবুলকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করলে আদালত ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বুলবুলের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান ইবনে রহমান ও আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকারসহ একটি টিম অভিযান চালিয়ে শ্রীধরগুড়নই নদীতে পুঁতে রাখা গলিত লাশ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার বুলবুল স্থানীয় একটি মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক এবং পাশা-পাশি গ্রামে মুদি ও চা-দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল পুলিশকে জানায়, ঘটনার দিন শিশু ইব্রাহিম দোকানের ৫/৬টি বেলুন ফাটায়। তাকে চলে যেতে বললেও চলে না যাওয়ায় গলা টিপে হত্যা করে চা-স্টলের পাশে ছাইয়ের মধ্যে লাশ পুঁতে রাখে। এর পর সেখান থেকে গন্ধ বের হতে থাকলে গত ১৭/১৮ নভেম্বর নাগাদ অর্ধগলিত লাশ বালতিতে তুলে নদীর মধ্যে পুঁতে রাখে এবং লাশ যেন ভেসে না ওঠে সে জন্য বড় কংক্রিট দিয়ে চাঁপা দিয়ে রাখে।
এঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION