1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা আ.লীগের নেতৃত্বে মাহাবুব-আজম - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

গোপালগঞ্জ জেলা আ.লীগের নেতৃত্বে মাহাবুব-আজম

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩০৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর নতুন নেতৃত্ব পেল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম শাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

নতুন নেতৃত্ব পাওয়া সভাপতি মাহাবুব আলী খান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সাধারণ সম্পাদক পদে ছিলেন। আর জিএম শাহাবুদ্দিন আজম জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কাজী লিয়াকত আলী লেকু ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু সিদ্দিক সিকদার এবং গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. গোলাম কবির ও সাধারণ সম্পাদক হিসেবে আলীমুজ্জামান বিটুর নাম ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১১ই নভেম্বর। দীর্ঘ সাত বছর পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION