1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অপপ্রচারকারীদের কনস্যুলার সেবা দেবে না কানাডার বাংলাদেশ মিশন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার

অপপ্রচারকারীদের কনস্যুলার সেবা দেবে না কানাডার বাংলাদেশ মিশন

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিরোধী গুজব ও অপপ্রচারে লিপ্ত মিডিয়া, ব্যক্তি, তাদের পৃষ্ঠপোষক, পরামর্শদাতা, সাহায্যকারীসহ অর্থ পাচারকারী, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত এবং হুন্ডি ব্যবসায়ীদের কোনো ধরনের কনস্যুলার সেবা দে‌বে না কানাডার বাংলা‌দেশ হাইক‌মিশন ও টরোন্টোর বাংলাদেশ কনস্যুলেট।

স্থানীয় সময় সোমবার (২৯ ন‌ভেম্বর) ট‌রে‌ন্টোর বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশের স্বার্থ পরিপন্থি অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান দীর্ঘদিন ধরে করা হ‌চ্ছে। কানাডা থেকে প্রচারিত কিছু মিডিয়া ও ব্যক্তি বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে। এদের অন্যতম একটি হচ্ছে মন্ট্রিল থেকে প্রচারিত একটি অনলাইন টিভি এবং এর কর্নধার।

তাদের এসব মিথ্যা, বিভ্রান্তিমূলক অপপ্রচারে বাংলাদেশে সামাজিক অস্থিরতা ও চরমপন্থি সৃষ্টির অনেক উপাদান বিদ্যমান। উপরন্তু এসব গুজব ও অপপ্রচারের সঙ্গে কতিপয় অর্থপাচারকারী, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত ব্যক্তি, হুন্ডি ব্যবসায়ীরাও যুক্ত
হয়েছে।

হাইক‌মিশন জানায়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের এসব দেশ ও সমাজ বিরোধী কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন মাফিক তাদের কার্যকলাপ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

একইস‌ঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিরোধী গুজব ও অপপ্রচারে লিপ্ত এসব মিডিয়া, ব্যক্তি, তাদের পৃষ্ঠপোষক, পরামর্শদাতা, সাহায্যকারীসহ অর্থ পাচারকারী, ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত এবং হুন্ডি ব্যবসায়ীদের কোনো ধরনের কনস্যুলার সেবা অত্র হাইকমিশন ও টরোন্টোর বাংলাদেশ কনস্যুলেট থেকে দেওয়া হবে না।

হাইক‌মিশ‌নের পক্ষ থে‌কে বাংলাদেশ বিরোধী গুজব রটনাকারী ও অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকার জন্য কানাডা প্রবাসী‌দের অনুরোধ ক‌রে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION