1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ, প্রস্তাব স্থগিত - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ, প্রস্তাব স্থগিত

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে প্রস্তাবিত দুই বিভাগ আপাতত গঠিত হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ওঠা এ সংক্রান্ত দুটি প্রস্তাব আজ চলতি বছরের জন্য স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার ১১৮তম সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে দায়িত্বশীল একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, নতুন বিভাগ বাস্তবায়ন করতে হলে নতুন নতুন অনেক দপ্তর লাগবে। এজন্য কোটি-কোটি টাকা ব্যয় করতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এ সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করতে এ দুই প্রস্তাব তৈরি করা হয়েছিল।

বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে। আর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর— এই ছয় জেলা মিলে হবে মেঘনা বিভাগ।

নতুন বিভাগ গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে অনুমোদন করতে হয়। সেখানে কমিটি অনুমোদন দিলে আলোর মুখ দেখবে পদ্মা ও মেঘনা বিভাগ। আপাতত এক বছরের জন্য তা পিছিয়ে গেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION