1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের নির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা - Bangladesh Khabor
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের নির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৯৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের নির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের হিসাব মহা নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় পদ্মা বহুমুখী প্রকল্পের অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক দেওয়ান সাইদুল হাসান, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক এস এম রেজভী, সিনিয়র কনসালটেন্ট ফারমীন মাওলা, রাজস্ব অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. বদিউজ্জামান, গোপালগঞ্জ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব সহ জেলা ও উপজেলা অডিট অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের নির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের হিসাব মহা নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION