1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে শ্রদ্ধা - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মাগুরা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি মাগুরা জেলা পরিষদের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় চেয়ারম্যানের সহধর্মিনী, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. কামাল হোসেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গনি সাহিন, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান আবদুল্লা হেল কাফি, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সাহিদুল আলম, সদস্য কামরুল নাহার জলি, সদস্য মো. আনিসুর রহমান, মো. আরজান বিশ্বাস বাদশা, মুন্সী আবু হানিফ, শেখ আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION