1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩১৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানিত শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে সমিতির সভাপতি বাবু সুব্রত কুমার দাস এবং প্রধান সমন্বয়ক মো. নুরুজ্জামান হাজরা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় যুগ্ম সম্পাদক কাজী মো. আলমগীর, কোষাধ্যক্ষ মজিবর রহমান খান, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সফিকুল ইসলাম, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ডিকো সহ ঢাকা, রাজবাড়ী, চট্টগ্রাম, লালমনিরহাট, মুন্সীগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুর, চুয়াডাঙ্গা, জামালপুর সহ অন্যান্য জেলার বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধুর জন্মভূমিতে আগত দর্শনার্থীদের বিশ্রামস্থলে (শেখ রাসেল পৌর শিশু পার্ক সংলগ্ন) বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়দুল হক ডিকো -এর সভাপতিত্বে সমিতির বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ স্ট্যাম্প বিক্রির কমিশন বৃদ্ধি সহ ৭ দফা দাবি বাস্তবায়ন, জাল জালিয়াতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহন, গণহারে লাইসেন্স প্রদান বন্ধ, কমিশনের ওপর ট্যাক্স/ ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

পরে সর্বসম্মতিক্রমে সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং সদস্য সফিকুল ইসলাম লিটনকে যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION