1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এই উচ্চ পদে আপনার নির্বাচন আপনার দেশের জন্য আপনার দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা এবং দীর্ঘ সময়ের ত্যাগের প্রতি মালয়েশিয়ার জনগণের আস্থার সুস্পষ্ট বহিঃপ্রকাশ।’

তিনি আরো বলেন, ‘আমার দৃঢ় আস্থা রয়েছে যে, আপনার অনন্য সাধারণ নেতৃত্বে মালয়েশিয়া অব্যাহতভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

শেখ হাসিনা উল্লেখ করেন, ২০২২ সাল বাংলাদেশ-মালয়েশিয়া বন্ধুত্বের জন্য একটি বিশেষ বছর। কারণ, উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদযাপন করছে।

তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন যে, ১৯৭২ সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এরপর থেকে দুই দেশ অভিন্ন বিশ্বাস, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে।

প্রধানমন্ত্রী গভীর সন্তোষের সঙ্গে উল্লেখ করেন, মালয়েশিয়ায় বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছে এবং তারা দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে।

তিনি বলেন, উভয় দেশ মানবসম্পদ, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং পর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অংশীদারিত্বকে আরো সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেখ হাসিনা আস্থা প্রকাশ করেন যে, আনোয়ার বিন ইব্রাহিমের গতিশীল নেতৃত্বে বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক কল্যাণে দু’দেশের স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার জনগণের সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION