1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৯১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে ধান ক্ষেত ও পুকুর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুত্রুবার সকালে সদর উপজেলার নুরপুর ও ক্ষেতলাল উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নুরপুর গ্রামের আবুল হোসনের ছেলে শহীদুল ইসলাম(৪৮), ক্ষেতলাল উপজেলার মালিগাড়ী গ্রামের দিনু মিয়ার ছেলে জালাল উদ্দিন (৭৫)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে নুরপুর এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে ধান ক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জাহিদ জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন জালাল উদ্দিন। সকালে ইটাখোলা এলাকায় একটি পুকুরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা পুকুরে পানিতে ডুবে মারা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION