1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নবাবপুরে ইন্দুরদী আশ্রায়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা - Bangladesh Khabor
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

নবাবপুরে ইন্দুরদী আশ্রায়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৭৩ জন পঠিত
Exif_JPEG_420
আদম আলী, রাজবাড়ী : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদীতে আশ্রায়ন প্রকল্প পরিদর্শন ও উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন।
এছাড়া উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজ ইকবাল সহ দলীয় নেতা কর্মী, সুধি সমাজ ও উপকার ভোগীরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা  সহকারী কমিশনার ( ভূমি)  হাসিবুল হাসান ও অন্যান্য অতিথি বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য এমপি জিল্লুল হাকিম সরকারের বিভিন্ন উন্নয়নের কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কে আবারো জয়যুক্ত করতে জনগনকে বলেন। মানুষের ভাগ্যের পরিবর্তন শুধু আওয়ামী লীগ সরকারই করেছে।
মতবিনিময় সভার পর ২৪ টি উপকারভোগী পরিবারের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়া হয়। প্রত্যেক উপকার ভোগীদের মাঝে একটি করে আমগাছ তুলে দেন এমপি জিল্লুল হাকিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION