1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল   - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৭২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিনাজপুর জেলা দলকে ২-০ গোলে হারিয়ে স্বাগতিক জয়পুরহাট জেলা দল বিজয়ী হয়েছে। জয়পুরহাট জেলা দলের পক্ষে বিদেশী খেলোয়ার সোলেমান কিং পেনাল্টি কিকে দুটি গোল করেছেেন।
জেলা পুলিশের সার্বিক ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে  জয়পুরহাট-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন (ক্রাইম এন্ড অপস্), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আহসান কবির এ্যাপ্লব, জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।
সুস্থ ধারায় রাজনৈতিক সম্প্রীতি সৃষ্টি করা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও স্বাগতিক জয়পুরহাট জেলা এবং রংপুর ভিভাগের দিনাজপুর, রংপুর মিলে মোট ৮টি জেলার অংশগ্রনে গত ১৫ নভেম্বরে এ খেলা শুরু করে ২৫ নভেম্বরে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। খেলাটি দেখতে হাজারো ক্রীড়ামোদি দর্শকে মাঠের চারপাশ ও স্টেডিয়ামের গ্যালারিগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION