1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর কোটালীপাড়ার উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর আলোচনা সভা ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৪৩৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে বদলে দিতে। জনগণ মনে করে, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। এ দেশের জনগণ আর কোনোদিন ভুল করবে না। তারা শেখ হাসিনাকেই ভোট দেবে।
বৃহস্পতিবার সদরঘাটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের লঞ্চ এম ভি সুন্দরবন-১৬ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই ক্ষমতায় এসেছি, জনগণের ভোটেই ক্ষমতায় থাকবো। আমি যেখানেই গেছি, সেখানেই আপামর জনগণের আস্থার জায়গায় শুধুই শেখ হাসিনা। শেখ হাসিনাই পারবেন ২০৪০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে। আমরা আপনাদের ভোটেই জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসবো।

অনুষ্ঠানে লঞ্চটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশ ও প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য অনেক পাঁয়তারা হয়েছে। আমরা যে সংকট ও ষড়যন্ত্র ভয় পাই না, তার প্রমাণ এই লঞ্চ উদ্বোধন। এখন যাত্রী সংকট ও তেলের মূল্য বৃদ্ধিতেও নতুন লঞ্চ নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, নৌ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, কমোডর নিজামুল হকসহ অন্য লঞ্চ মালিক ও স্টাফরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION