1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহীর বরণ অনুষ্ঠান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

কাহারোলে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহীর বরণ অনুষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৬৫ জন পঠিত

সুকুমার রায়,কাহারোল: দিনাজপুরের কাহারোলে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খান এর যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান গত তিন বছর ধরে কাহারোল উপজেলায় ন্যায় ও সততার সাথে কাজ করে
পদোন্নতি পেয়ে শেরপুর জেলায় এডিসি হিসাবে যোগদান করেন এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন মোঃ নাইম হাসান খান। ২৪ নভেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার তিনি যোগদান করেন।

তিনি নওগাঁ জেলার কৃতিসন্তান মোঃ নাইম হাসান খান, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় থেকে পড়াশুনা করেন। ৩৪ তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ইতিপূর্বে বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকায় সহকারী পরিচলক (সিনিয়র সহকারী
সচিব) হিসাবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের পদোন্নতিজনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খান এর বরণ অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সরকার।

আরোও বক্তব্য রাখেন,নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খান ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক,প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সাদরাতুন মুসতাহিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাহারোল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION