1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভোট গ্রহণ স্থগিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

জয়পুরহাটে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভোট গ্রহণ স্থগিত

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩১৬ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থদের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি থাকায় নির্বাচন স্থগিত করেন ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার শফিউল্লাহ সরকার।

বুধবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দুপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯ জন সদস্যের মধ্যে মোট ৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুই সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন ও বোরহান উদ্দীন এর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষা অফিসের সামনে মারপিটের ঘটনা ঘটে। এতে সভাপতি প্রার্থী বোরহান উদ্দীনের ছেলে মাসুদ রানা (জাহাঙ্গীর) আহত হয়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ওই মাদ্রাসার সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

সভাপতি প্রার্থী ও বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন বলেন, কৃষ্ণনগর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনে আমার বিজয় নিশ্চিত বুঝতে পেরে ভোট গ্রহণ চলাকালে বহিরাগত কিছু ছেলেরা আমার ছেলে মাসুদ রানাকে মেরে আহত করে। এ বিষয়ে ক্ষেতলাল থানায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে বর্তমান সভাপতি ও প্রার্থী আনোয়ার হোসেনকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কৃষ্ণনগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ছফিউল্লাহ সরকার বলেন, সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে হট্টগোল সৃষ্টি হওয়ায় কমিটির সভাপতি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে মারামারি সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION