1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে শিক্ষক- শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে শিক্ষক- শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৯৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : “আমরা নারী- আমরাও পারি” এই মূল মন্ত্রে গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে শেখ হাসিনা সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় বক্তব্য রাখেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ. খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ। এসময় শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জেলায় ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক নিরাময়, জঙ্গি দমন, কিশোর গ্যাং, মানব জীবনের বিরুদ্ধে অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। পুলিশ সুপার বলেন, কেবল একজন শিক্ষিত মা-ই দিতে পারেন একটি শিক্ষিত জাতি। তাই প্রত্যেক শিক্ষার্থীকে প্রকৃত জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হওয়ার উদাত্ত আহ্বান জানান। পরিশেষে তিনি সকল শিক্ষার্থীদেরকে শত বাঁধা-বিপত্তি পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION