1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুনী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুনী

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪১৭ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুনী (২৪)। ধর্র্ষণের অভিযোগে তরুনীর প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দীপুর তায়েজপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সাগর হোসেন (২৭) ও রুকিন্দীপুর ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২১)।

মামলার বিবরণের বরাত দিয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, প্রায় দেড় মাস আগে নওগাঁর বদলগাছী উপজেলার কান্দা গ্রামের ওই তরুনীর সাথে আসামী সাগরের মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৯ নভেম্বর সকালে সাগর ওই তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জয়পুরহাট শহরে ডেকে নেন। পরে সকাল থেকে রাত পর্যন্ত প্রেমিকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে কালক্ষেপন করেন সাগর। এরপরে সাগরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই মেয়েকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে সাগর ও তার বন্ধু ফরহাদ তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণের পর তরুনীকে নিয়ে অভিযুক্তরা জয়পুরহাট শহরে নিয়ে আসার পথে টহলরত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। সেখানে মেয়েটি অভিযোগ শুনে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় পরের দিন ওই তরুনী আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করলে সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION