1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামী বছর ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে, আশাবাদ প্রধানমন্ত্রীর - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

আগামী বছর ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে, আশাবাদ প্রধানমন্ত্রীর

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে। তিনি বলেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে।

আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর ৩২ সদস্যের বিধায়কের অংশ হিসেবে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের লক্ষ্য ভারত থেকে বাংলাদেশে তেল পণ্য রফতানি করা।

শেখ হাসিনা আরো বলেন, করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION