1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষক বান্ধব সরকার : এমপি গোপাল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষক বান্ধব সরকার : এমপি গোপাল

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৬৭ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ।

রোববার (২০ নভেম্বর ২০২২) বিকেলে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা কৃষি অফিসার আবু মো. সাদেক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব বাগচী, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

পরে উপজেলার হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি এবং ভিক্ষুক পুর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করেন এমপি গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION