1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

কোটালীপাড়ায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৮১ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে গম, শরিষা, মশুর ডাল, খেসারি ডাল, পেঁয়াজ, মুগডাল, ভুট্টা, সূর্যমুখি ও চিনাবাদম সহ বিভিন্ন ফসলের বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভউদ্বোধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা “১ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা শিল্পকলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন- উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ নিটুল রায়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর সংসদীয় নির্বাচনী এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এর উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি সাবেক সচিব শহিদ উল্লাহ খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন- উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গোপালগঞ্জ কৃষিবীদ ডঃ অরবিন্দ কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মুন্সি আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার বাড়ৈ, পিনজুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন।

আরো উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- রাফেজা বেগম, তুষার মধু, সমরচাঁদ মৃধা, মাজহারুল ইসলাম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ বিভিন্ন এলাকা থেকে আগত কিষান-কিষানী বৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION