1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার বিতরণে ব্যাপক অনিয়ম! - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার বিতরণে ব্যাপক অনিয়ম!

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৪৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রোগী ও স্বজনদের।
সরেজমিনে রোগীদের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে পাওয়া যায় এমন অভিযোগের সত্যতা।
রোগীর স্বজনরা জানান, ৪-৫দিন ভর্তি হওয়ার পরও পাচ্ছিনা সরকারি কোন খাবার, বাধ্য হয়ে রোগীদের খাবার বাহির থেকে কিনে এনে খাওয়াতে হচ্ছে।
আছিয়া নামের মহিলা ওয়ার্ডে এক রোগীর স্বজন জানান, আমার বোনকে আজ ৫ দিন ভর্তি করেছি, কোন খাবার আমাদের দেয়নি, শুধু আমরা নয় এই ওয়ার্ডে যারা আছে কেউ ৫দিন কেউ ৪দিন ভর্তি হয়েছে, আমাদের কোন  খাবার দেয়নি হাসপাতাল থেকে, এর আগে আমরা যতবার রোগী নিয়ে এসেছি এমন কখনো দেখিনি বা খাবার নিয়ে আমাদের কোন সমস্যা হয়নি।
এরকম অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ওয়ার্ড ঘুরে পাওয়া গেছে, অধিকাংশ রোগীরা সরাসরি বরাদ্দ খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সঠিক ভাবে খাবার দেওয়া হচ্ছেনা।
নাসরিন আক্তার নামে এক রোগী বলেন, আজ দুইদিন হল আমি ভর্তি হয়েছি, এ পর্যন্ত  আমি কোন খাবার পাইনি। পূর্বে ভর্তি হওয়ার পরের দিন থেকে খাবার দেয়া হত, এখন এই দুইদিনে এই ওয়ার্ডে শুধু আমি নই, যারা আছে তাদেরও খাবার দিতে দেখিনি। আগে আমাদের খাবার পেতে সমস্যা হতনা, এখন এমন করছে কেন জানিনা।
হাসপাতালে খাবার বন্টন ও নার্সদের দেখভাল করার দায়িত্বে থাকা দিদির কাছে তার নাম জানতে চাইলে তিনি নাম বলতে রাজি হননি।
খাবার বিতরণে এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ৫০ জনের খাবার দেওয়ার নির্দেশ আছে, এর বেশি হলে তাদের খাবার দেয়ার অনুমতি নেই। ৪/৫ দিন ধরে অনেক রোগী খাবার পায়নি কেন জানতে চাইলে তিনি এই সব অভিযোগ অস্বীকার করে বর্তমান বাজারে দ্রব্য মুল‍্যের দাম বেশির অজুহাত দেন।
ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৭৯ জন মোট রোগী ভর্তি আছে, তাদের মধ্যে ১২/১৫ জন রোগী সঠিক ভাবে খাবার পেয়েছে, বাকি সব রোগীরা বাহির থেকে খাবার কিনে খাচ্ছে।
অভিযোগের বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ ওহিদুজ্জামানকে ফোন দিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ২৪ তাং আগে কোন কথা বলতে পারবোনা, ২৪ তারিখ  প্রধানমন্ত্রী আসবে, তিনি এসে চলে যাওয়ার পরে আসুন কথা বলবো, এর আগে কোন কথা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION