1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রতি বছরের মতো নবান্ন উপলক্ষে কালাইয়ে এবারও বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

প্রতি বছরের মতো নবান্ন উপলক্ষে কালাইয়ে এবারও বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৭৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পৌর শহরের পাঁচশিরা বাজারে বসেছে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা। পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার জেলায় একমাত্র পাঁচশিরা বাজারে প্রতিবছর বসে এই মাছের মেলা।
তাই বছরের মত এই দিনের যেন অপেক্ষায় থাকেন এ উপজেলাসহ আশ পাশের প্রত্যন্ত অঞ্চলের সর্বসাধারন।
পৌর এলাকার পাঁচশিরা বাজারে কাক ডাকা ভোর থেকে দিনব্যাপী মাছের মেলায় বেচা-কেনার এমন উৎসবে হাঁক-ডাক ও দর কষাকষি চলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ।
এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এই এলাকার জামাই,মেয়ে, ইষ্টি-কুটুমরা আসেন এখানকার স্বজনদের বাড়ি বাড়ি। মেলা থেকে সেরা মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুরবাড়িতে। তাই এ মেলাকে জামাই মেলাও বলা হয়ে থাকে। জামাইদের উপলক্ষ্য হলেও শুধু জামাই-ই নয়, ভোর থেকেই মেলায় ভীর করেন ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষ।
ক্রেতা-বিক্রেতা আর কৌতুহলী মানুষের ঢলে মেলাটি পরিনত হয় জনসমুদ্রে। সকাল থেকেই ক্রেতারা ভিড় জমান মাছের মেলায়। মেলার শতাধিক মাছের দোকানে থরে থরে সাজানো হয় দেশীয় জাতের রুই, কাতলা, মৃগেল চিতল, বোয়াল, সিলভার কার্প, ব্রিগেড, পাঙ্গাস, বাঘাআইড়সহ নানা ধরনের মাছ।
মেলায় ১০ কেজি থেকে আরো বেশী ওজনের রুই-কাতলা, মৃগেল মাছ কেজি  প্রতি ৬’শ’ থেকে দেড় হাজার’ টাকা এবং বাঘাআইড়, বোয়াল ও চিতল মাছ প্রতি কেজি ১ হাজার ৩’শ’ থেকে ২ হাজার টাকা বিক্রি হয়। আর মাঝারি আকারের মাছ ৩৯০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ বারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে অন্য বছরের তুলনায় কিছুটা কম হলেও ক্রেতা সমাগম হওয়ায় বেচাকেনাও হয় উল্লেখযোগ্য পরিমানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION