1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ছানিচক্ষু, ডায়াবেটিসসহ ৬২০ রোগীর চিকৎসা সহায়তায় প্রদান - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

অভয়নগরে ছানিচক্ষু, ডায়াবেটিসসহ ৬২০ রোগীর চিকৎসা সহায়তায় প্রদান

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩০৪ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে বিনামূল্যে ৬২০ জন ছানিচক্ষু রোগী বাছাই ও অপারেশন এবং ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ভবনে এসব রোগী বাছাই সম্পন্ন করা হয়। অসহায়, দরিদ্র বাছাইকৃত রোগীর মধ্যে ৫১৫ জন ছানিচক্ষু এবং ১০৫ জনের ডায়াবেটিস রোগী পরীক্ষা করা হয়।
রোগী বাছাই ও সহায়তা প্রদান উপলক্ষে শুক্রবার সকালে একই মহাবিদ্যালয়ের মাঠে রোটারি ক্লাব অব নওয়াপাড়া এবং আদ-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি রোটাঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। সম্মানিত অতিথি ছিলেন, আদ-দ্বীন ফাউন্ডেশনের উপ-পরিচালক ডা. মো. বেলাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আহবায়ক রোটাঃ পিপি. আব্দুল আজিজ সরদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটাঃ পিপি শাহ্ আব্দুল মুকিত জিলানী, আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ফারহানা আনজুম জেরিন, মোর্শেদ আল মোর্তজা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ আলহাজ্ব শাহ জালাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION