1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ভূমি অফিসের এক দালাল কে ৬মাসের কারাদন্ড - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

ফকিরহাটে ভূমি অফিসের এক দালাল কে ৬মাসের কারাদন্ড

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৯৮ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা ভূমি অফিসের দালাল চক্রের সদস্য মো. আবু তালেব (৫২) কে ৬মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

ভূমি অফিসের দেয়া তথ্য মতে জানা গেছে, বৃহস্পতিবার ২:৫৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান নাম পরিচয় দিয়ে মোবাইলে ফোন করেন।

সিনিয়র সচিব পরিচয়দানকারী ওই ব্যক্তি ফোনে জানান, তার স্ত্রীর গাড়ী চালক সোহাগ হাওলাদারের একটি জমির নামজারী বিষয় নিয়ে কথা বলেন।

এসময় তিনি আরো জানান, উক্ত সোহাগ হাওলাদারের কাজটি করার জন্য আবু তালেব নামে এক ব্যক্তিকে অফিসে পাঠাচ্ছি তিনি যেন বিষয়টি দেখেন। আবু তালেব অফিসে আসলে বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। এরপর আসল রহস্য উদঘাটন করতে সক্ষম হন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। সিনিয়র সচিব পরিচয়দানকারী ব্যাক্তি ভূয়া বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আটককৃত আবু তালেবের বিরুদ্ধে এরপূর্বে এ ধরনের অভিযোগ রয়েছে। তিনি টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে জমা-জমির এ ধরনের দালালী করে আসছেন বলে জানান।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আবু তালেবকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার। তিনি বলেন, ভূমি অফিসে কোন দালাল চক্রের ঠাই হবেনা। দ্রুত এর নিরসন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION