1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতির পিতার সমাধিতে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জাতির পিতার সমাধিতে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৮৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মুন্সী আতিয়ার রহমান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সকল সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য
সারমিন্নাহার (অধরা), শ্রাবণী খানম,
সদস্য আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, এসএম কামাল সেলিম,
আরমান হাফিজ, মো. কামরুল ইসলাম বাদল বি.এম তৌফিক ইসলাম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান পরিষদের অন্যান সদস্যদের পক্ষে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION