1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য সম্পর্কমন্ত্রী এস. ইশ্বরান বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সারাদেশে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। আমি সিঙ্গাপুরের উদ্যোক্তাদের এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সিঙ্গাপুর সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রেস সচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION