1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে : ডেপুটি স্পিকার - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

সরকার জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে : ডেপুটি স্পিকার

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার কারণে মেধাবী সন্তানরা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছে।

বুধবার (১৬ নভেম্বর) সাঁথিয়া উপজেলার বলরামপুর বিএইচসিএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নব-নির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘ভৌগলিক স্বাধীনতা অকার্যকর হয়ে যাবে যদি অর্থনৈতিক মুক্তি না আসে।’ আর অর্থনৈতিক মুক্তি আনয়নে জাতির পিতা জ্ঞানভিত্তিক, শিক্ষিত সমাজ গঠনে কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অসাম্প্রদায়িক ভাবধারা চালু করেছেন। সব ধর্মের মানুষকে তার নিজস্ব ধর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছিলেন জাতির পিতা, আর তা বাস্তবায়ন করে চলেছেন তার কন্যা। বর্তমান সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীকে মানবসম্পদে পরিণত করতে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করে সাধারণ শিক্ষা ব্যবস্থার সমমর্যাদা দিয়েছে।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার প্রতিষ্ঠান কোনো জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসায় বর্তমানে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ মানবসম্পদ তৈরি করা হচ্ছে। প্রতিটি মাদ্রাসায় বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে পাঠদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION