1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জার্মানির সঙ্গে ৪৫ মিলিয়ন ইউরোর চুক্তি সই - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

জার্মানির সঙ্গে ৪৫ মিলিয়ন ইউরোর চুক্তি সই

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় জলবায়ু সংকট মোকাবিলা, বিদ্যুৎ খাতের উন্নতি ও উচ্চ শিক্ষার মান উন্নয়নে জার্মানির সঙ্গে প্রায় ৪৫ মিলিয়ন ইউরোর (৪৪.৯৩) চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ইআরডি সচিব শরিফা খান ও জিআইজির ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর ড. আন্ড্রেস কুক এবং কেএফডব্লিউর কান্ট্রি ডিরেক্টর মাইকেল সামসার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডির কর্মকর্তারা জানান, গাইবান্ধা সদর, ইসলামপুর ও সিরাজগঞ্জ পৌরসভার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে ৩৩.৫০ মিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে—উত্তরবঙ্গের তিন এলাকায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী জলবায়ু ঝুঁকিগুলো চিহ্নিত করা হবে। এছাড়া এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের পরেও যাতে জীবনমানের উন্নয়নে বাধা সৃষ্টি না হয় এবং খাদ্য নিরাপত্তায় গ্রামাঞ্চলে যাতে কোনো সংকট তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ৫ মিলিয়ন ও ৩.৪৩ মিলিয়ন ইউরোর দুটি আলাদা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রিড কানেক্টেড রিনিউয়েবল এনার্জির সম্প্রসারণের দ্বিতীয় পর্যায়কে তরান্বিত করতে বিদ্যুৎ বিভাগের, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ এনার্জিং রেগুলেটরি কোম্পানি অব বাংলাদেশের সঙ্গে ৩.৪৩ মিলিয়নের চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি গ্রিড কানেক্টেড রিনিউয়েবল এনার্জির উন্নয়নে ৫ মিলিয়ন ইউরোর আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে টেক্সটাইল খাতে বিশেষজ্ঞ ও ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ও শক্তিশালী করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) সঙ্গে ৩ মিলিয়ন ইউরোর আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ), জার্মান টেকনিক্যাল কো-অপারেশন এজেন্সিস (জিআইজি) এবং বাংলাদেশের পক্ষে বিজিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION