1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

অভয়নগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৯২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী অফিসার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION