1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩২২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।
সোমবার ( ১৪ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌর এলাকার তালতলা হাট রেল স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা হাঁটতে হাঁটতে তালতলা এলাকায় আসেন এবং তালতলা হাট এলাকার এক বাড়ি থেকে পানি পান করেন। এবং আবার খুলনার দিকে হাঁটতে থাকেন। পরে দুপুরে খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
নিহত বৃদ্ধার বড় ছেলে মো.বাশার হাসান জানান, তার মা নিলুফা ইয়াসমিন নওয়াপাড়ার প্রফেসর পাড়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে আসেন। তিনি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, তার মা মানসিকভাবে ভারসাম্যহীন এবং কানে কম শুনতে পান।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, তালতলা হাট স্টেশনের সামনে সোমবার দুপুরে নিলুফা ইয়াসমিন নামে এক বৃদ্ধার খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, অপমৃত্যুর মামলা হয়েছে এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION