1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুলিশ ফুটবলে ডিএমপি চ্যাম্পিয়ন - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পুলিশ ফুটবলে ডিএমপি চ্যাম্পিয়ন

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩২৫ জন পঠিত

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২১ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল চট্টগ্রাম রেঞ্জ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে এ ম্যাচ রোববার (১৩ নভেম্বর) বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপভোগ করেন।

খেলা শেষে র‌্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আইজিপি মহোদয় বলেন, আজকের ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা পেশাদারিতর সাথে খেলে অনন্য ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন। ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহবান জানান।

তিনি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

খেলায় ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয়েছেন ডিএমপি ও জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ঈসা ফয়সাল। ম্যান অব দি টুর্নামেন্টের গৌরব অর্জন করেছেন চট্টগ্রাম রেঞ্জের কমল বড়ুয়া। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ঢাকা রেঞ্জের রবিউল ইসলাম। এ টুর্নামেন্টে তিনি সর্বমোট ৯টি গোল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION