1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মাদক মামলায় ৪ আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে মাদক মামলায় ৪ আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৯১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মাদক মামলায় চার আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ আসামী হলো, গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল, সালাম শেখের ছেলে সুজন শেখ, হারুন মৃধার ছেলে মো. রফিক মৃধা ও রঘুনাথপুর চরপাড়া এলাকার কাদের শিকদারের ছেলে জাকির শিকদার। এরমধ্যে মো. রফিক মৃধা ও জাকির শিকদার পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১১ সালের ১০ জুলাই জেলা গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ সোনা বেগম ও মো. জিরুল্লাহকে গ্রেপ্তার করে। পরে ওই দুই আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিলসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেপ্তার করে। এঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শাহাদত হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন (মামলা নং-১১, তারিখ-১০.০৭. ২০১১ইং)। আসামী মো. জিরুল্লাহ মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে সহকারি এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট এম এ আলম সেলিম, মো. রবিউল আলম ও মো. এনামুল হক মামলাটি পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION