1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সুদের টাকার দায়ে গৃহ বধুর আত্মহত্যা - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান

কোটালীপাড়ায় সুদের টাকার দায়ে গৃহ বধুর আত্মহত্যা

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৭৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদী টাকার দায়ে ৩ সন্তানের জননী সরস্বতী বাড়ৈ (৩৫) নামক এক গৃহবধু বিষ পানে আত্মহত্যা করেছে। সে উপজেলার আটাশীবাড়ী গ্রামের কৃষ্ণ বাড়ৈর স্ত্রী।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, নিহত গৃহবধুর কাছ থেকে কিছুদিন পূর্বে পাশবর্তী নারিকেল বাড়ী গ্রামের সুন্দর আলী খন্দকারের ছেলে ওবায়দুল খন্দকার (৩০) কিছু টাকা সুদে নেয়। নেওয়া টাকা পরিশোধ করতে না পেরে ওবায়দুল ঐ গৃহবধুকে ব্যাংক চেকের একটি পাতা প্রদান করে।

স্বামীকে না জানিয়ে টাকা দেওয়ার কারনে পারিবারিক কলহের সৃষ্টি হয় ঐ গৃহবধুর সংসারে। এরই জের ধরে আত্মহননের পথ বেছে নেয় সরস্বতী বাড়ৈ।

ইউপি সদস্য মনির হাওলাদার, গ্রাম পুলিশ নকুল বাড়ৈ, লায়েক খন্দকার সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন-ওবায়দুলের চেকের বিষয় টা জানার পরে কৃষ্ণ ও তার স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। ওবায়দুল খন্দকার জানান- আমাকে মাসিক ৫ টাকা হারে সরস্বতী বাড়ৈ ৪০ হাজার টাকা সুদে দিয়েছে, টাকা ফেরত চেয়েছিল, পরিশোধ করতে না পেরে তাকে ব্যাংকের একটি চেকের পাতা দিয়েছি, বিষয়টি তার স্বামী জানে না।

নিহতের স্বামী কৃষ্ণ বাড়ৈ বলেন- আমার স্ত্রী আমাকে না জানিয়ে ওবায়দুল কে টাকা দিয়েছে, জিজ্ঞেস করলে ওবায়দুল টাকার কাথা স্বীকার করে, এ নিয়ে ওবায়দুলের সাথে আমার স্ত্রীর কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সে আত্মহত্যা করে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ঢাকা থেকে ময়না তদন্ত করে লাশ সৎকার করা হয়, থানায় অভিযোগ দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION