1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

মুকসুদপুরে ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩১৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বৈরাগীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় জলিরপাড়-উজানী সড়কের ওপর দাঁড়িয়ে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে ইউনিয়নবাসী। এসময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন খান, ইউপি সদস্য সুমন মন্ডল, গৌতম মন্ডল, বিধান সরকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, বুধবার (৯ নভেম্বর) মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগপত্র জমা দিয়ে বাড়িতে ফেরার পথে জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি রায় ও প্যানেল চেয়ারম্যান বিকাশ বাগচির লোকজন সুজিত বৈরাগীর ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION