1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বৃদ্ধ বাবা-মাকে মারধর করায় স্বামী-স্ত্রী আটক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

বৃদ্ধ বাবা-মাকে মারধর করায় স্বামী-স্ত্রী আটক

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫৪ জন পঠিত
মো.হারুনুর রশিদ, কচুয়া: চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধ মা বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে পুত্র ও পুত্রবধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ পুত্র ও পুত্রবধুকে আটক করেছে। আহত মা-বাবাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মায়ানুর বেগমকে  পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ হাজী সাহেব আলীর স্ত্রী মঞ্জুমা বেগমের সাথে পুত্রবধু মায়ানুর বেগমের বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে জাকির হোসেন তার বাবা হাজী সাহেব আলী ও তার মা মঞ্জুমা বেগমকে বেধরক মারধর করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে পুলিশ জাকির হোসেন ও তার স্ত্রী মায়ানুর বেগমকে আটক করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই অমানবিক। আটক জাকির ও তার স্ত্রী মায়ানুরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION