1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৭৫ জন পঠিত
Exif_JPEG_420

শফিকুল ইসলাম হিরো, জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের জেলে পাড়া সড়কে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন, মো. মনির সরদার ( ৪৮), তার ভাই কামাল সরদার ( ৫০), রফিক সরদার (৪০),
ইব্রাহিম সরদার লাভু (৪২) ।
অপর পক্ষের আরিফ খান উজ্বল (৩৫ ), আতাউর রহমান খান মাইনুল (২৭), রাকির হোসেন (২৫)।
এরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত ইব্রাহিম সরদার লাভুকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় শহরের জেলে পাড়া সড়ক মৃত. কদম আলী সরদারের বাড়ি সামনে তার ছেলে মো. মনির সরদারের সাথে আরিফ খান উজ্বল ও আতাউর রহমান খান মাইনুলের তর্ক হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে। এসময় ওই এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা সনিয়া বলেন, ‘আহত কয়েকজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হলে এদের চিকিৎসা
দেওয়া হয়। গুরুতর অবস্থায় একজনকে বরিশালে পাঠানো হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দে বলেন,‘ সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
লোকজন  হাসপাতালের মধ্যে ভির করছিল। আমরা বহিরাগতদের বের করে দিয়েছি। বর্তমানে
পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION