1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

বিরামপুরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৮৫ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিরামপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোমবার (৭ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সম্মুখে সোমবার সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় দোয়া মাহফিলের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মসফিকুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION