1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিবের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ পুলিশের জন্য সুখবর রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বঙ্গবন্ধুর সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিবের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৯২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

শনিবার (৫ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সচিব বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছলে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION