1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত  - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ পুলিশের জন্য সুখবর রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বিরামপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত 

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৮৯ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা শ্রীপুর গ্রামে, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত।
“সাদা সাদা,কালা কালা” গান দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী কবি গান। শত শত লোক ভীড় করছে গান শোনার জন্য, কেউ মাঠিতে খড় বিছেয়ে শুনছে কেউবা দাড়িয়ে, শীতের চাদর মুড়িয়ে আসছে গান শুনতে।
দিনাজপুর বিরল উপজেলার নিত্যনন্দ কবি গানের দল দিতি রানী সরকার এবং ওপার বাংলার লোককবি ফুলাবাড়ী উপজেলার সামিনুল ও তার দল অংশগ্রহণ করে এই কবিগানে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ১০ টায় শুরু হয় কবি গান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গান শুনতে দুপুর থেকেই দারাড়পাড়, শ্রীপুর-উত্তরপাড়া, দূর্গাপুর, টাটকপুর, কুশলপুর, পলিপাড়াসহ আশপাশের গ্রাম থেকে দলে দলে শত শত মানুষের সমাগম ঘটে। রাত যত বাড়তে থাকে ততই যেন মানুষ বাড়তে থাকে।
চন্ডিপুর থেকে কবি গান শুনতে আসা মোজ্জামেল হক  বলেন, গ্রামবাংলার আনন্দ- বিনোদনের অন্যতম খোরাক কবিগান। তাৎক্ষণিক ভাবে সুরের সঙ্গে কথা বেঁধে মঞ্চেই এ গান পরিবেশিত হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে কবিগান শুরু হয়। এ গানের আসরে দুটি দলই পালাক্রমে প্রতিযোগিতার মাধ্যমে এই গান পরিবেশন করে। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা।
আয়োজনদের মধ্যে অন্যতম ইনসান বলেন, এত লোকজনের সমাগম হবে ঠিক বুঝতে পারি নি। সত্যি ভীষণ অবাক হয়েছি। মন্ত্রমুগ্ধের মতো আগত শ্রোতাবৃন্দ কবি গান উপভোগ করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION