1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনে পরাজিত হয়ে ক্ষোভে এসি খুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান

নির্বাচনে পরাজিত হয়ে ক্ষোভে এসি খুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে কার্যালয়ের নিজ রুমে লাগানো এসি খুলে নিয়ে গেছেন ইউপি চেয়ারম্যান।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাইকুল ইসলামের (লেবু মোল্লা) বিরুুদ্ধের এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এসি খুলে নেওয়ার ঘটনা ঘটে।
বুধবার (২ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাইকুল ইসলাম (লেবু মোল্লা) প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি বিজয়ী হতে পারেননি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রহমান খান চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাইকুল ইসলাম (লেবু মোল্লা) চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১৯ সালে তার নিজ রুমকে শীতাতপ করার জন্য এসি লাগান। এবার নির্বাচনে পরাজিত হওয়ার কারণে তিনি বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে তিনজন মানুষ এনে এসি খুলে নেন। এরপর ভ্যানে উঠায়ে নিয়ে যান।
ইউনিয়ন পরিষদের এসি খুলে নেওয়ার খবর শুনে পরিষদ এলাকায় বিকেলে মানুষের ভিড় জমে। এসময় স্থানীয় কয়েকজন বলেন, ইউনিয়ন পরিষদে লাগানো মানে এটি সরকারি টাকায় কেনা। তাহলে এই এসি কেন খুলে নিয়ে যাবে। এভাবে নিয়ে যাওয়া মানে চুরি করা। দিনদুপুরে কেন পরিষদের এসি চুরি করে নিয়ে গেল। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে যাওয়া হাইকুল ইসলাম (লেবু মোল্লা) বলেন, ওই এসি আমার ব্যক্তিগত টাকায় কেনা। যার জন্য আমি খুলে নিয়ে এসেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION