1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার রাখতে বললেন প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার রাখতে বললেন প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোথাও যেন পানি জমতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তিনি। 

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে একটা বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে সেটা হলো ডেঙ্গু নিয়ে। ২০১৯ সালে ১ লাখ ডেঙ্গু রোগী ছিল। এবার এরইমধ্যে ৩৬ হাজার লোক আক্রান্ত হয়েছে। ঢাকাতেই ২৩ হাজার, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১৬শ, সিলেটে সব থেকে কম ৫৩ জন। অলরেডি ১৪১ জন মারা গেছেন ডেঙ্গুতে।’

তিনি বলেন, ‘সেজন্য এটা সবাইকে একটু রিকুয়েস্ট করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে, এ বিষয়ে প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, সেটা হলো সবার বাড়িঘর যেন ক্লিন রাখা হয় এবং বিশেষ করে পানি যেন না জমতে পারে এটার জন্য।’

সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, বিমানবন্দর এলাকায় ওনারা সপ্তাহে দুই দিন করতেন, এখন বলা হয়েছে পারলে প্রতিদিনই স্প্রে করার জন্য।’

সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION