1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা - Bangladesh Khabor
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৬৫ জন পঠিত
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি,জি।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক, আবু নোমান, উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি,জি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION